শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ জুলাই ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ

জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ



শেয়ার করুন

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর জাফলংয়ে পিয়াইন নদ থেকে মুকিত আহমদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তাঁরা সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

রোববার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত শুক্রবার সকালে মুকিতসহ ২৮ জনের একটি দল  জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে তাঁরা সবাই নদের পাড়ে ফুটবল খেলতে নামেন। খেলা শেষে তাঁরা নদে নামেন। একপর্যায়ে তিনজন নদে স্রোতের টানে তলিয়ে যেতে শুরু করেন। শেষ পর্যন্ত দুজন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন মুকিত।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মুকিতের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন