,

3 June 2023, 3:42 PM

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ০৫ জন পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

আপডেট টাইম : June 3, 2023 3:42 PM



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য সঙ্গবদ্ধ অপরাধী গ্রেফতারে জেলা পুলিশ সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ০২ জুন ২০২৩খ্রিঃ রাতে জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেন, এসআই সামসুল হক সুমন, এসআই রিপন চন্দ্র দাস , এএসআই রেজুয়ান আলী মোল্লা ও সঙ্গীয় ফোর্সসহ জকিগঞ্জ থানার জকিগঞ্জ পৌরসভা , ৪ নং খলাছড়া ও ২ নং বিরশ্রী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে জকিগঞ্জ জিআর ২২৯/২১ এর আসামি ১।আব্দুর রহমান(২৯) পিতা- মৃত আব্দুর রউফ, সাং- আলমনগর, থানা -জকিগঞ্জ ,জেলা সিলেট। জকিগঞ্জ জিআর ২২৮/১৪ দায়রা ৪৬২/১ -১৬ এর আসামি ২। ফয়সাল আহমেদ ( ৩০ ) ,পিতা- লোকমান আহমদ , থানা- জকিগঞ্জ ,জেলা সিলেট,জকিগঞ্জ জিআর ৫৮/১ ৭ এর আসামি ৩। হেলাল আহমদ ( ২৮), পিতা -জালাল উদ্দিন ,সাং- বড় পাথর, থানা -জকিগঞ্জ ,জেলা- সিলেট, জকিগঞ্জ জিআর ২১/২৩ এর আসামি, ৪।আব্দুল হক (২৮), পিতা- আতাউর রহমান, সাং -কাপনা, থানা -জকিগঞ্জ, জেলা- সিলেট,জকিগঞ্জ জিআর ৪৭ / ১৭ এর আসামী ৫। মোঃ কবির আহমদ( ৪৮), পিতা -মৃত নিমার আলী, সাং -উত্তর লোহার মহল, থানা-জকিগঞ্জ ,জেলা-সিলেটদেরকে গ্রেফতার করা হয় । আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন