শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ এপ্রিল ২০২২, ১:০৩ পূর্বাহ্ণ

‘নামাজ এবং যাকাতই ইসলামের প্রধান স্তম্ভ’

আপডেট টাইম : এপ্রিল ৪, ২০২২ ১:০৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
ইসলামের বুনিয়াদ যে পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে নামাজের পর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। পবিত্র কোরআন পাকে যেখানেই নামাজের কথা বলা হয়েছে সেখানেই যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। নামাজ এবং যাকাতই ইসলামের প্রধান স্তম্ভ। যা বিধ্বস্ত হয়ে গেলে ইসলামের প্রাসাদও ধূলিসাৎ হয়ে যাবে।
রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামীক ফান্ডেশন সিলেটের আয়োজনে ‘ইসলামে যাকাতের বিধান শীর্ষক’ এক সেমিনারে বক্তারা এমন কথা বলেন।

জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, ইসলামিক ফাউন্ডেশন সিলেট -এর উপ-পরিচালক মোঃ আবু সিদ্দিকুর রহমান,
ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর সাবেক পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেট এর উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, কলামিস্ট আফতাব চৌধুরী প্রমুখ।

বক্তারা আরো বলেন, ইসলাম ব্যক্তিগত মালিকানায় সম্পদ উপার্জনের অনুমতি দিয়েছে। আবার কিছু সংখ্যক লোকের কাছে অঢেল ধন-সম্পদ যাতে একচেটিয়া হয়ে না যায় তার প্রতিও সতর্ক দৃষ্টি রেখেছে। এর অর্থ হল- ইসলাম ব্যক্তি মালিকানা সমর্থন করেছে বটে, কিন্তু ব্যক্তিস্বার্থের প্রধান্যকে সমর্থন করেনি। ইসলাম জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণ সাধন করেছে।

শেয়ার করুন