,

8 September 2025, 6:58 PM

সিকৃবি’র পক্ষ থেকে মরহুম এম. সাইফুর রহমানকে মরণোত্তর সম্মাননা

আপডেট টাইম : September 8, 2025 6:58 PM



শেয়ার করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) স্বপ্নদ্রষ্টা ও সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে তাঁর ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম মরহুম এম. সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য এম নাছের রহমানের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এম নাছের রহমান অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মরহুম এম. সাইফুর রহমানের শিক্ষাখাতের উন্নয়নে অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, শিশুদের স্কুলে ভর্তি বাড়ানোর জন্য তিনি ফুড ফর এডুকেশন কর্মসূচি চালু করেছিলেন।

শেয়ার করুন