বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ জুলাই ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ

২৪-এর গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট টাইম : জুলাই ১৮, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

চব্বিশের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন,সিলেটের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আলোকে আজ শুক্রবার সকাল ৭টায় সিলেট সার্কিট হাউজ থেকে তা শুরু হয়।গণঅভ্যুত্থান স্মরণে সিলেট জেলায় সার্কিট হাউজ-কোর্টপয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা-রিকাবীবাজার-জিতু মিয়ার পয়েন্ট-সার্কিট হাউজ রুটে প্রতীকী ম্যারাথন (৫ কি.মি.) অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। ম্যারাথনে স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ, খেলোয়ারবৃন্দ, রোভার স্কাউটস এর সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।ম্যারাথন সম্পন্ন করায় ৩৬ জনকে সনদ প্রদান করেন জেলা প্রশাসক।

শেয়ার করুন