২৪ ডিসেম্বর ২০২২, ২:৩৮ অপরাহ্ণ
গোয়াইনঘাট প্রতিনিধি : যোগ্য নেতা জয়নাল চেয়ারম্যান। বৃহত্তর জৈন্তীয়ার মাটি ও মানুষের নেতা, স্থানীয় নেতা ইত্যাদি দোহাই দিয়ে সিলেট-৪ আসনে দখল নিতে চায় জামায়াত। এই মর্মে জৈন্তীয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের নাম জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিদ্ধান্ত চুড়ান্ত করে ফেলেছে। বিশ্বস্থ সুত্রে এমন খবর পাওয়া গেছে।
সুত্র জানায়, দল নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ সৃষ্টি হলেই দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করবে কেন্দ্রীয় কমিটি। এক্ষেত্রে সিলেট-৪ ( গোয়াইনঘাট-জৈন্তীয়া-
কোম্পানীগঞ্জ) আসনের জন্যে আলহাজ্ব জয়নাল আবেদীনের নাম চুড়ান্ত করে রাখা হয়েছে। এজন্যে গত ৪ মাস আগে দলটির স্থানীয় পর্যায়ে ৩ উপজেলা থেকে ভোটার দায়িত্বশীল নেতা কর্মীদের ভোট গ্রহণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতে ইসলামীর এক নেতা বলেন, এখানে সব সুযোগ কে কাজে লাগাতে চায় জামায়াত। বিএনপি’র এখানে হেভিওয়েট কোন প্রার্থী নেই। সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম মারা যাওয়ায় এই শূন্যতা তৈরী হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নুরুল ইসলামও ইন্তেকাল করেছেন। আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী প্রবীন নেতা ইমরান আহমেদের অনেক বয়স হয়েছে। তিনি আগামী ৫ বছর সংসদে দাড়িয়ে কথা বলতে পারবেন না। শারীরিক অক্ষমতা দেখা দিবে। এত সব শূন্যতা পূরণে স্থানীয় বিবেচনায় এই প্রথম বারের মত আলহাজ্ব জয়নাল আবেদীনকেই জনগণ বেচে নিবে। আমরা এমনটি আশা করছি। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় বা অন্য প্রতীকে শেষ পর্যন্ত সম্ভব না হলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে আলহাজ্ব জয়নাল আবেদীন অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।
এ প্রসঙ্গে এক শ্রমিক নেতা বলেন, আমাদের খনিজ সম্পদ পাথর কোয়ারী দীর্ঘ দিন থেকে বন্ধ করে রাখা হয়েছে। হাজার হাজার শ্রমজীবী পরিবারের মানুষ মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে সাহসী পদক্ষেপ নিতে পারবেন জয়নাল চেয়ারম্যান। তিনি প্রার্থী হলে মন্দ হবে না। আমরা শুনতেছি যে, দল তাকে মনোনয়ন দিবে।