শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ জুন ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)’র নির্বাচন সম্পন্ন

আপডেট টাইম : জুন ৬, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ



শেয়ার করুন

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)’র কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্বাচন ৩রা জুন, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন পরদিন ৪ঠা জুন, বুধবার বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন। কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে ড. মো: শরিফুল ইসলাম, মহাসচিব হিসেবে মো: আসাদুজ্জামান জুয়েল, সহ-সভাপতি হিসেবে তমাল হোসেন মাহমুদ ও মনির হোসেন ভূইয়া, কোষাধ্যক্ষ হিসেবে হাফিজুল বারী এবং এডিটর প্রফেশনাল ম্যাগাজিন হিসেবে আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হন।

জেলা কমিটির সিলেট শাখায় সভাপতি হিসেবে মোছাম্মৎ জুবেদা খানম, সহ-সভাপতি হিসেবে খোকন আহমদ, সাধারণ সম্পাদক হিসেবে সোহেল আহমদ, কোষাধ্যক্ষ হিসেবে ফজলে রাব্বী সাজু, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি হিসেবে সঞ্চিতা হালদার এবং ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি হিসেবে ফাহিমুল হক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত নেতৃবৃন্দ জানান, দীর্ঘ ২৪ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে সাধারণ নার্সদের মধ্যে আনন্দ ও উৎসাহ ছিলো। তবে যান্ত্রিক গোলযোগের কারণে অনলাইনে অনেক নার্স ভোট দিতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন।

সিলেট জেলা শাখায় দুটি প্যানেল অংশ নেয়। একটি প্যানেলের ফ্যাসিবাদী শক্তি ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও সাধারণ নার্সরা ভোটিং সিস্টেমে বিপরীত প্যানেলকে বিপুল ভোটে জয়ী করে। জয়ী প্যানেলের নেতারা বলেন, “আমরা সাধারণ নার্সদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা সবাইকে নিয়ে নার্সিং পেশার উন্নয়নে কাজ করবো।”

আমরা সিলেটসহ সকল নার্সিং কর্মকর্তার উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করছি। এছাড়া, সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।

শেয়ার করুন