বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ জুন ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ণ

দিরাইয়ে জাতীয় পর্যায়ে সেরা ২য় স্হানে সোহম দাস

আপডেট টাইম : জুন ৩, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মোঃ আয়মান মিয়া, দিরাই: প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জাতীয় পর্যায়ে সুনামগঞ্জ জেলার দিরাই’র সোহম দাস সারাদেশের ২য় স্থান অর্জন করেছে।

সে দিরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের পূর্ব দিরাই’র শুভ্র কান্তি দাসের ছেলে। সোহম দাস দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

রবিবার (০২ জুন) সকাল ১০ ঘটিকায় ঢাকাস্থ প্রাথমিক গণশিক্ষা ভবনে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত হয়ে বিকাল ৩ টার দিকে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

তার এই অর্জনে দিরাই  উপজেলায় সংস্কৃতিতে এই প্রথম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেল। বিদ্যালয়ে প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী বলেন চাকরি জীবনের প্রত্যাশা পূরণ হল।

সোহমের মাতা শিল্পী রানী দাস বলেন, আমার ছেলের গুরুকুলের সবার কাছে আমি কৃতজ্ঞ। তবে জেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তির প্রধান প্রশিক্ষক সুমনা তালুকদার রিম্পি ম্যাডামের কাছে চিরঋণী। যার সাবলীল প্রশিক্ষণে আমার ছেলের আজ জাতীয় পুরস্কার প্রাপ্তি ঘটল

শেয়ার করুন