,

16 April 2025, 9:58 PM

ওসমানীনগরে বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা

আপডেট টাইম : April 16, 2025 9:58 PM



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি: সামাজিক সংগঠন প্রাক্তন ছাত্র মাদার বাজার মাদ্রাসা বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে সিলেটের ওসমানীনগরে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) উপজেলার উসমানপুর ইউনিয়নের মাদার বাজার এফ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন ঈদগাঁহ প্রাঙ্গণে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ শাহবাজ আহমদের প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। মাদার বাজার এফ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদীর সভাপতিত্বে ও শিক্ষক খলকুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগ্রাম হাজী মোহাম্মদ ছাইম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী ও মাওলানা আব্দুল মুছাব্বির।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে প্রাক্তন ছাত্র মাদার বাজার মাদ্রাসা বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগ প্রশংসনীয়। তারা মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ও প্রবাসীদের অবদানের গুরুত্ব তুলে ধরে সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মাওলানা শামসুল ইসলাম, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন রশিদ, মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, সামাজিক কর্মী শিপন খাঁন, ইউপি সদস্য জিল্লুর রহমান, হাফিজ তাহসিনুর রহমান, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জাহেদ খাঁন আলিফ ও আব্দুল কাইয়ূম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী সুমন আহমদ।

এ সময় স্থানীয় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি কামরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে অতিথিরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন