১০ মে ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি: সারাদেশে চলমান “অপারেশন ডেভিল হান্ট”-এর ধারাবাহিকতায় সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সোহেল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুর ১২টায় দিরাই থানা পুলিশ সুজানগর গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সোহেল চৌধুরী পৌরসভার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর ছেলে। জানা যায়, দীর্ঘদিন তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আড়ালে ছিলেন। তবে গত কয়েকদিন ধরে বাড়ি ও বাজারে ঘোরাফেরা করতে দেখা গেলে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সোহেল চৌধুরীকে আটক করে সুনামগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।