5 May 2025, 7:05 PM
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সেনপাড়ার বাসিন্দা ও সাবেক ফ্যাসিস্ট সরকারের সহযোগী ফখরুল আবেদীন আওয়ামিলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের জমি দখল ও হয়রানি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের একনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন এবং তার মাধ্যমে রাজনৈতিক ও আর্থিক সুবিধা আদায় করেছেন।
ফখরুল আবেদীন দীর্ঘদিন ধরে আজাদুর রহমান আজাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি আজাদের বিভিন্ন বিদেশ সফরেও সঙ্গী হতেন, বিশেষ করে দুবাই ও কাতার ভ্রমণে তার উপস্থিতি ছিল নিয়মিত। এই সুবাদে তিনি সেনপাড়ায় জমি ক্রয় করে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ করেন।
ফখরুল আবেদীন তার ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকায় বিরোধীদলীয় নেতাকর্মীদের নানাভাবে হয়রানি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তিনি আজাদুর রহমান আজাদের সহায়তায় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক জনদুর্ভোগের অভিযোগ রয়েছে।
ফখরুল আবেদীন শুধু রাজনীতিই নন, ব্যবসা-বাণিজ্যের সাথেও গভীরভাবে জড়িত। তবে তার ব্যবসায়িক কার্যক্রমেও অনিয়ম ও জবরদখলের অভিযোগ রয়েছে। স্থানীয়রা তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।