১৮ জুন ২০২৩, ১:৩০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :সিলেটকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চান সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন,সিলেট নগরীর অতীত ঐতিহ্য ও সৌন্দর্য হারিয়ে গেছে। আমাকে জনগণ নির্বাচিত করলে এই নগরীকে গ্রীণ সিলেট, ক্লিন সিলেট ও স্মার্ট সিলেটে পরিণত করব, ইনশাআল্লাহ।
আনোয়ারুজ্জামান চৌধুরী শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তাঁর সমর্থনে “সম্প্রীতি বাংলাদেশ” কেন্দ্রীয় কমিটি আয়োজিত মুক্ত আলোচনা, মত বিনিময় ও নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক পিযুষ বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রী সুব্রত চক্রবর্তী, বীর মুক্তযোদ্ধা ও গনতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল,জৈষ্ঠ্য সাংবাদিক এবং সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজনিন হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট জেলা শাখার সভাপতি শামসুল আলম সেলিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান মালেক, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক জাফর ইসলাম।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্তের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট শাহজাহান চৌধুরী ও ইমজার সাধারণ সম্পাদক গুলজার আহমদ প্রমুখ।