বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ সেপ্টেম্বর ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ

ক্ষমতা নয় জনসেবা চাই—– গোলাপ মিয়া

আপডেট টাইম : সেপ্টেম্বর ৮, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ



শেয়ার করুন

আমির উদ্দিন :- সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট চার জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানিগন্জ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা আলহাজ্ব গোলাপ মিয়া বলেছেন ক্ষমতা নয় জনসেবা চাই, জনসেবার প্রয়োজনে দায়িত্ব ও ক্ষমতার প্রয়োজন হয়, আর এই ক্ষমতার মালিক জনগন। গনগনই ক্ষমতার রক্ষাকবচ। জনগন যাকে দায়িত্ব দেয় তিনিই নেতা হন, তিনিই সংসদে জনগনের প্রতিনিধিত্ব করেন। তাই বলে জনগনকে প্রজা বা কাহারও অধিনস্ত মনে করার সুযোগ নাই। কোন কোন জনপ্রতিনিধি জনগনকে অবজ্ঞা করে জনগনের মতামতকে প্রাধান্য না নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়ান আর নির্বাচন আসলে জনগনের নিকট এসে টালবাহানা করেন এমন নেতা আমরা হতে চাই না।

তিনি আরও বলেন গোয়াইনঘাট কাহারও খাস জমিন নহে কেউ এসে জোর করে দখল করে নিবে। এটা আমাদের সম্পদ এই জনপদের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি বলেন এখন আগেকার যুগ নেই। পূর্বেকার যুগে আমাদের কৃষকরা লাংঙ্গল এবং গরু দিয়ে হালচাষ করত, কিন্তু এখন ডিজিটাল যুগ এ যুগে গরু দিয়ে মানুষ আর হালচাষ করেনা এর পরিবর্তে প্রযুক্তির মাধ্যমে চাষ করা হয়। তাই এর আদলে আমাদেরকে আরো অত্যাধুনিক ও যুগোপুযোগী হতে হবে।

মনোনয়ন প্রত্যাশা গোলাপ মিয়া আরও বলেন আমাদের ছেলেদের পড়াশোনা করাতে হবে তাদেরকে গাইড দিয়ে উন্নত শিক্ষায় অভিবাভকদের আরও যত্নশীল হতে হবে। কেননা আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত, তাই তাদেরকে আমাদের দেখাশোনা করতে হবে। পাশাপাশি এলাকার উন্নয়নে
স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘদিন থেকে আমাদের পাথর কোয়ারী বন্ধ রয়েছে, আমাদের শ্রমিকরা অনেক বেকার রয়েছেন আমি যদি মনোনয়ন পাই আর নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ পাথর কোয়ারী উন্মুক্ত করনে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি অধ্য ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে গোয়াইনঘাট উপজেলার মাতুরতল বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন
মাতুরতল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী নুর উদ্দিন আহমেদ, প্রবীন আওয়ামীলীগ নেতা শফিক আহমদ(বুশ) সহ এলাকা ও বাজারের ব্যবসায়ী সহ শতশত জনসাধারণ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওত করেন বাজার মসজিদের ইমাম মাওলানা আজমল আলী।

শেয়ার করুন