২৪ জুন ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ণ
নিউজ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৪২ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলরদেরকে অভিনন্দন জানিয়েছে স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট ও বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখা।
২৪ জুন শনিবার এক বিবৃতিতে যৌথ সংগঠনের সভাপতি কবি নূরুদ্দীন রাসেল ও সাধারণ সম্পাদক সমাজসেবি হাজী শাহিনুর রহমান নব নির্বাচিত মেয়র ও তার পরিষদকে এ অভিনন্দন জ্ঞাপন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে বলিস্ট ভূমিকা রাখবেন।তাঁদের সুযোগ্য নেতৃত্বে সিলেট একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠুক এই প্রত্যাশা।