,

29 June 2023, 6:43 PM

জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে এডভোকেট আব্দুল আহাদের ঈদ শুভেচ্ছা

আপডেট টাইম : June 29, 2023 6:43 PM



শেয়ার করুন

জৈন্তিয়া জনকল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এডভোকেট আব্দুল আহাদ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। গত সোমবার এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে ঈদের এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি জানান, পবিত্র ঈদুল আযহা বিশ্বের মুসলমানদের বড় একটি উৎসব। এ উৎসব একদিকে যেমন আনন্দের,অন্যদিকে ত্যাগের।তিনি সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ভূলে গিয়ে তৃণমূল জনগোষ্ঠীর জীবনমানোন্নয়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন