,

15 August 2022, 8:39 PM

ছুঁটে আয়

আপডেট টাইম : August 15, 2022 8:39 PM



শেয়ার করুন

এডভোকেট মো.আব্দুল আহাদ

নিবীড় প্রেমের হাতছানি দিয়ে
পল্লীবালা ডাকছে তোমায়,
সবুজ শাড়ীর আচল মাথায়
ভালোবাসা ভরা মায়া-মমতায়,
চির যৌবনা চির শ্যামলা
ডেকে বলে আয়,ছুটে আয়।।

পথে পথে তার সবুজ গালিচা
প্রাণভরে দু’ পায়ে জড়ায়,
শিশির কণা মুক্তার দানা
হেসে হেসে শুধু পরশ চায়,
সবুজ পাতার ছাতার দুলনী
বাতাসে বিলায় অক্সিজেন,
পাশে যদি যাও,আদর করে
মাথায় উপর ছায়া ছড়ায়।

নিবীড় প্রেমের হাতছানি দিয়ে
ডেকে বলে আয়, ছুটে আয়।।

গাছের ডালে সবুজ পাতার ছায়,
টুনটুনি আর বুলবুলিরা
সুরের ছন্দে প্রেম বিলায়।
কানা বক আর ছানা গুলো তার
ঘুমায় কচুরী পাতার ছায়,
ভোর বিহানে ঘুঘুরা হেথায়
হেটে দানা খায়,লেজ নাড়ায়ে,
উদাস দুপুর বিরহী হৃদয়ে
ঘুউ ঘুউ ডেকে সুর বিলায়।
নিবিড় প্রেমের হাতছানি দিয়ে
ডেকে বলে আয়,ছুটে আয়।।

শাপলা শালুক ফুলদল মেলে
দলে দলে দুলে হাসি বিলায়
পানকৌড়িরা ডুবে ডুবে খেলে
বালিহাস জলে ভেসে বেড়ায়
নিবিড় প্রেমের হাতছানি দিয়ে
ডেকে বলে আয়,ছুঁটে আয়।।

শেয়ার করুন