18 March 2022, 12:51 PM
নূরুদ্দীন রাসেল :: ছড়াশিল্পী,শিশু সাহিত্যিক ও গীতিকার সিরাজ উদ্দিন শিরুল এর জন্মদিন পালন উপলক্ষে এক সুহৃদ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ মার্চ বৃহস্পতিবার বাউল শিল্পী শীতন বাবু’র আয়োজনে সিলেট নগরীর সারদা হলে অনুস্টিত হয়।
উপস্থিত ছিলেন এবং অনূভুতি প্রকাশ করেন ছড়াশিল্পী ও শিশু সাহিত্যিক জয়নাল আবেদীন জুয়েল,প্রবীণ সাংবাদিক ফয়ছল আলম,কবি কামাল আহমদ,গান পরিবেশন করেন শিল্পী শীতন বাবু,শিল্পী সৌভাগ্য দেবী,শিল্পী কবিতা রানী,শিল্পী রেখা বেগম,শিল্পী নীলিমা শতাব্দী,শিল্পী কাঙাল দুলাল,শিল্পী বিউটি রানী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল,নাট্যকর্মী আব্দুল মালিক,নুমান আহমদ,মো.আজির উদ্দিন,শাহিনুর রহমান শাহিন,আলা উদ্দিন,রিপন আহমেদ,আবুল কালাম,ফাউজিয়া সুলতানা ইতি,সুবর্ণা সাবরীন,ঢোল বাদক রানা খান,কামরান আহমদ,আব্দুর রব খিজির,সাইফুর রহমান প্রমুখ।

সিরাজ উদ্দিন শিরুলকে সম্বোধন করে গান পরিবেশনা সহ ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।
