শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ জুন ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ

জনতা ব্যাংকের জালালাবাদ শাখায় গ্রাহক সেবা সপ্তাহ পালিত

আপডেট টাইম : জুন ৮, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন: সিলেট জনতা ব্যাংকের জালালাবাদ শাখায় গ্রাহক সেবা সপ্তাহ – ২০২৩ ইং পালিত হয়েছে। ০৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত চলবে গ্রাহক সেবা সপ্তাহ।

০৮ জুন (বৃহস্পতিবার) সকাল ১১:০০ ঘটিকায় জনতা ব্যাংক জালালাবাদ শাখার ব্যবস্থাপক পীযুষ কান্তি বর্মন এর সভাপতিত্বে গ্রাহক সেবা সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্দাবাজার কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম ও জালালাবাদ শাখার কর্মকর্তাবৃন্দ।

সকাল ১১:০০ ঘটিকায় সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক সহ অন্যান্য অতিথি ও গ্রাহকের ফুল দিয়ে বরণ করে নেন জালালাবাদ শাখার ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ। তারপর প্রধান অতিথি গ্রাহক সেবা নিয়ে গ্রাহকদের সাথে উন্মুক্ত আলোচনা করে গ্রাহকদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনেন। পরে গ্রাহক সেবা সপ্তাহ উপলক্ষে গ্রাহকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ বলেন, জনতা ব্যাংক গ্রাহকদের বিভিন্ন আমানত প্রকল্প, সিএমএসএমই, অনলাইন ব্যাকিং, ফরন রেমিট্যান্স, ই-জনতা, স্কুল ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। খুব দ্রুত জনতা ব্যাংকে গ্রাহকরা আরো উন্নতমানের সুযোগ-সুবিধা পাবেন।

সভাপতির বক্তব্যে জনতা ব্যাংকের জালালাবাদ শাখার ব্যবস্থাপক পীযুষ কান্তি বর্মন বলেন, গ্রাহকদের শতভাগ সেবা নিশ্চিতে জালালাবাদ শাখা কাজ করে যাচ্ছে এবং অব্যাহত থাকবে।

শেয়ার করুন