শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ এপ্রিল ২০২২, ১১:২৮ পূর্বাহ্ণ

ছাতকে মুহিবুর রহমান মানিক এমপির সাথে কাউন্সিলর কাকলীর সাক্ষাৎ

আপডেট টাইম : এপ্রিল ১৪, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি:

ছাতকে এমপি মুহিবুর রহমান মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পৌর কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে নয়টায় শহরের হাসপাতাল রোড এলাকায় পৌর কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, জসিম উদ্দিন, ইয়াহিয়া আবেদীন বাবু, সুয়েব আহমদ, নিমাই দাস, দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকা, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, এস পি পি এম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইসতিয়াক রহমান তানভীর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌর কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী বলেন, ছাতক-দোয়ারার উন্নয়নের রূপকার ও শিক্ষাখাতে উন্নয়নের রোলমডেল বাস্তবায়নে এমপি মুহিবুর রহমান মানিকের অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমাদের প্রত্যেকের অবস্থান থেকে কাজ করতে হবে। এমপি মুহিবুর রহমান মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎকালে পৌর কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলিসহ উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন পৌর আওয়ামী লীগের সম্মেলন নিয়েও কথা বলেন।

শেয়ার করুন