শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ এপ্রিল ২০২২, ১:৫৫ অপরাহ্ণ

গোয়াইনঘাটে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

আপডেট টাইম : এপ্রিল ১, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ



শেয়ার করুন

আমির উদ্দিন :—-সিলেটের গোয়াইনঘাটে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম।

বুধবার বেলা ১২ টায় গোয়াইনঘাট থানার হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) ওমর ফারুক, সেকেন্ড অফিসার এসআই প্রলয় রায়, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ ও আব্দুল মালিক, সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক করিম মাহমুদ লিমন, সুবাস দাশ, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, আলী হোসেন, দুর্ঘেস চন্দ্র সরকার বাপ্পি প্রমুখ। মতবিনিময় সভায় গোয়াইনঘাট থানার নবাগত ওসি কে এম নজরুল ইসলাম সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন