,

7 July 2023, 12:25 PM

১৫ জুলাই রেজিস্টারি মাঠে নগর জামায়াতের  সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম

আপডেট টাইম : July 7, 2023 12:25 PM



শেয়ার করুন

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন, আমীরে জামায়াত সহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তি এবং নিত্যপণ্যের উধ্বগতির প্রতিবাদে আগামী ১৫ জুলাই রেজিস্টারি মাঠে মহানগর জামায়াতের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে থানা দায়িত্বশীল নেতৃবৃন্দকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে উদ্ধার ও গণতন্ত্রের স্বাভাবিক ধারা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর ১০ দফা দাবী জনতার কাছে তুলে ধরতে হবে। সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্রসংগঠনের নেতাকর্মী ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন, সকল পেশাজীবি সংগঠনসহ সাধারণ মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল করতে হবে।

তিনি বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে থানা আমীর ও সেক্রেটারীদের সাথে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর সাবেক নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নূরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ। সম্মেলনে মহানগর জামায়াতের সকল থানার আমীর-সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন