23 February 2023, 12:00 AM
ফাইজা রাফা:মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ ২০২৩ শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারী সকাল ৯ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে জাতীয় পতাকা ও ইউনিভার্সিটির পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ ২০২৩ (এমপিএল সিজন ইলেভেন)।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর সহ বিশ্ববিদ্যালয়ের ভিসি জহিরুল হক চৌধুরী।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (স্পোর্টস), এমইউ স্পোর্টস ক্লাবের অ্যাডভাইজার, ইউনিভার্সিটির ব্রান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক ফিল্ডিং কোচ এবং সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ রাজিন সালেহ সহ অনেকেই বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার ছাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলছেন। টেস্ট দলের সাবেক অধিনায়কসহ আরও তিন ক্রিকেটার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন।
বাংলাদেশের অন্যতম প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি এক অনন্য নজির স্থাপন করেছে
যেখানে এতো ক্রিকেটার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন এবং ভালো কর করার চেষ্টা করেছে।