শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ মার্চ ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ

মাধবপুরে পুলিশের অভিযানে ট্রাক ও টাইলস উদ্ধার, গ্রেফতার দুই

আপডেট টাইম : মার্চ ২২, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ



শেয়ার করুন

আব্দুল মোহিত,মাধবপুর উপজেলা প্রতিনিধি-

সোমবার ২১মার্চ বিকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,মাধবপুর থানা এলাকার বিএইচ এল সিরামিক্স কোম্পানী লিঃ হইতে গত ১০/০৩/২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকায় ফেনী ড-১১-০৭৩৫ এর চালক ১। আলী হোসেন ওরফে মোঃ অনিক (২৮), পিতা- মোঃ ইউনুস, মাতা- নুরুনেছা, সাং- হরিপুর, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী এবং হেলপার ২। মোঃ রিয়াদ (২০), পিতা- খোকন মিয়া, সাং- পশ্চিম বিজয় সিংহ, থানা- ফেনী সদর, জেলা- ফেনীদ্বয় চালন মোতাবেক ৪০০ কাটুন সিরামিক্স, যাহার মূল্য-৩,৬৭,৭৬৫/- টাকা ট্রাকে লোড করিয়া টাইলস্ গার্ডেন, দেবিদ্ধার বাজার, কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা করেন। পরদিন ১১/০৩/২০২২ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় গাড়ী চালক আলী হোসেন এর সহিত বিএইচএল কোম্পানীর লোক যোগাযোগ করিলে সে জানায় গাড়ীর চাকা পাংচার হইয়া গেছে। বর্তমানে সে মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় আছে। পরবর্তীতে তার ফোন কোম্পানীর লোকজন বন্ধ পায় এবং যথা স্থানে মালামাল পৌছায় নাই। এই সংক্রান্তে গত ১৭/০৩/২০২২ খ্রিঃ কোম্পানীর লোকজন থানায় মামলা করিলে পুলিশ সুপার হবিগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মাধবপুর এর নেতৃত্বে টিম মাধবপুর থানার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) শামসুল আরেফিন সঙ্গীয় ফোর্স সহ ফেনী সদর থানা হইতে অভিযান পরিচালনা করিয়া গত ১৯/০৩/২০২২ তারিখ আসামীদের ব্যবহৃত বহনকৃত ট্রাক ফেনী ড-১১-০৭৩৫ উদ্ধার করেন এবং গত ২০/০২/২০২২ খ্রিঃ তারিখ ফেনী এলাকা হইতে আসামীদ্বয়কে গ্রেফতার করিয়া তাদের স্বীকারোক্তিতে কুমিল্লা চৌদ্দ গ্রাম থানা এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া আত্মসাৎকৃত ৪০০ কাটুন টাইলস্ আসামীদের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দ করেন।

আরো জানান,সোমবার ২১মার্চ আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আসামী মোঃ রিয়াদ (২০) বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়ে কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি প্রদান করে।

শেয়ার করুন