9 April 2026, 8:11 PM
স্টাফ রিপোর্টার : ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২৬, সিলেট’ আগামী ১১ থেকে ১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত সপ্তাহব্যাপী বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেটে অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। মেলার প্রথম দিন ১১ এপ্রিল ২০২৬ বিকাল ৩টায় মেলা প্রাঙ্গণ (বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট) থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন। অনুষ্ঠানসমূহের ব্যাপক প্রচারের জন্য অনুষ্ঠানসূচি প্রেরণ করা হয়েছে।