বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ মে ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ

জৈন্তাপুরে র‍্যাবের অভিযানে ৯৬ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তি আটক

আপডেট টাইম : মে ২৪, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ



শেয়ার করুন

ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে র‍্যাব-৯ এর মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তি আটক হয়েছেন। শুক্রবার (২৩ মে) রাত ৮:৫৫টায় জৈন্তাপুরের হরিপুর উৎলারপার এলাকা থেকে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম মো: শাহীন আহমেদ (২৫)। তিনি হরিপুর উৎলারপার এলাকার মো: শহজাহান মিয়ার পুত্র। শনিবার র‍্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তি ও জব্দকৃত মদ জৈন্তাপুর মডেল থানায় আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ এর মিডিয়া সেল সূত্রে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান আটক ব্যক্তি ও জব্দকৃত মদের হস্তান্তর নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আটক আসামিকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন