,

16 April 2025, 9:48 PM

জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : April 16, 2025 9:48 PM



শেয়ার করুন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ এপ্রিল, বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সিলেট বিভাগীয় উপ-পরিচালক আরিফ মুর্শেদ মিশু। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সুনামগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) দেবানন্দ সিনহা।

সভায় অন্যান্য সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ এবং পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী।

রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসাইন। আলেম-ওলামাদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের আহমদ। ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষে জালাল উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তৃষা ইসলাম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তাজ উদ্দিন আহমদ, মো. শাহজাহান মিয়া, হুমায়ূন কবির ও শাহ ফুজায়েল আহমদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূইয়া, ব্যবসায়ী মোস্তফা মিয়া, হাজী আবদুল জব্বারসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সঠিকভাবে বাস্তবায়নের পদ্ধতি, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন