মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ

জগন্নাথপুরে অবৈধভাবে হাওর থেকে মাটি পরিবহনে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : মার্চ ৪, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ



শেয়ার করুন

নিকেশ বৈধ্য:-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অবৈধভাবে হাওর এলাকা থেকে মাটি কেটে পরিবহনের দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাওর এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী দুই ব্যক্তিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

তবে অভিযানের সময় ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি বলে প্রশাসন জানিয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন বলেন, পরিবেশ ও হাওর এলাকার ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের ধারাবাহিক অভিযানে হাওরাঞ্চলের পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে এবং অবৈধ কার্যক্রম অনেকাংশে কমে আসবে।

শেয়ার করুন