শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ আগস্ট ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ

জুলাই যোদ্ধা ভাতা বিতরণ শুরু

আপডেট টাইম : আগস্ট ১৮, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ



শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের জন্য নির্ধারিত মাসিক সম্মানি ভাতা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। যাদের যাচাইকৃত ব্যাংক হিসাবের তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে রয়েছে, তাদের হিসাবে ইতোমধ্যেই এককালীন অনুদান ও জুলাই ২০২৫-এর মাসিক ভাতা প্রদান করা হয়েছে। তবে যাদের ব্যাংক তথ্য পাওয়া যায়নি, তাদের ভাতা প্রদান সম্ভব হয়নি।

ভাতাপ্রাপ্ত যোদ্ধাদের নামের তালিকা মন্ত্রণালয়ের তথ্য বাতায়নের ‘জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাভাতা’ সেবাবক্সে প্রকাশ করা হয়েছে। যারা এখনো ব্যাংক তথ্য জমা দেননি বা ভাতা পাননি, তাদেরকে মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এর একই সেবাবক্সে প্রকাশিত গুগল ফর্মে অনলাইনে তথ্য পূরণ করতে হবে। ফর্মটি ২০/০৮/২০২৫ তারিখ রাত ১১:৫৯:৫৯ পর্যন্ত খোলা থাকবে।

অনলাইন ফর্ম জমার পাশাপাশি প্রমাণক হিসেবে এনআইডি/জন্ম নিবন্ধন, ব্যাংক স্টেটমেন্ট বা রাউটিং নম্বরসহ চেকবইয়ের পাতার কপি এবং গেজেট নম্বর, মেডিকেল কেস আইডির হার্ডকপি ২১/০৮/২০২৫ তারিখ বিকাল ৫টার মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’, সরকারি পরিবহন পুলভবন, সচিবালয় সংযোগ সড়ক, কক্ষ নম্বর-১০১৪-এ জমা দিতে হবে।

শেয়ার করুন