,

17 August 2025, 5:52 PM

ভোলাগঞ্জে অস্ত্রসহ পাথর ব্যবসায়ী আটক

আপডেট টাইম : August 17, 2025 5:52 PM



শেয়ার করুন

গত ১৬ আগস্ট ২০২৫ তারিখ রাতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে একটি সমন্বিত টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এলাকার পাথর ব্যবসায়ী পাগলা শাহ ও জুয়েল মিয়ার বাসা থেকে একটি এয়ার রাইফেল, দুটি রাম দা, দুটি লম্বা দা, দুটি বল্লম, তিনটি ছুরি এবং ছোট এক বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ অভিযানে মোট চারজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং কোম্পানিগঞ্জ থানা পুলিশ অংশগ্রহণ করে। অভিযান শেষে টাস্ক ফোর্স কোম্পানিগঞ্জ থানা পুলিশকে জব্দকৃত সামগ্রী ও আটক ব্যক্তিদের সম্পর্কে নিয়মিত মামলা দায়ের করার জন্য নির্দেশনা প্রদান করে। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ টাস্কফোর্সকে প্রয়োজনীয় আইনগত নির্দেশনা দেন।

শেয়ার করুন