22 February 2025, 10:38 PM
ইমাম উদ্দিন: গত ২১শে ফেব্রুয়ারী গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বসতবাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে প্রধান আসামি কেন্দ্রী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলেআব্দুল মতিন(৪৫)কে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবারে ভাংচুর ও লুটপাটের ঘটনায় হামলার স্বীকার আহত আমিরুন নেছা বাদী হয়ে ওইদিন বিকেলে থানায় ৭ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। পরে শনিবার বেলা ৩:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামি আবদুল মতিনকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
উল্লেখ্য গত ২১শে ফেব্রুয়ারী গভীর রাতে বিরোধপূর্ণ অমিমাংসীত জায়গায় বাড়ী নির্মাণকে কেন্দ্র করে আব্দুল মতিনের লোকজন ও মামলার বাদীর লোকজনের সাথে সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় আহত জাকিয়া বেগম (৩০), আলী হোসেন (১৩), আমিরুন নেছা(৩৫), মরিয়ম বেগম আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।