,

28 April 2022, 3:32 AM

জৈন্তাপুরে বিজিবি’র হাতে ভারতীয় মদ সহ দুইজন আটক

আপডেট টাইম : April 28, 2022 3:32 AM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিজিবি’র অভিযানে ভারতীয় ১৯১ বোতল মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক৷

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪৮ বিজিবি’র শ্রীপুর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে শ্রীপুর চা-বাগানে অভিযান পরিচালনা করে ২৬ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১২:৩০ ঘটিকায় চার কাটুনে ভর্তি ভারতীয় অফিসার চয়েজ, ব্লু অফিসার চয়েজ এবং মেঘ ডুয়েল সর্বমোট ১৯১ বোতল মদ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল সিলেটের জালালাবাদ গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আনা মিয়া (৪১) ও নেত্রকোনা জেলার আলতু মিয়ার ছেলে শাহ আলম (৩৯)৷ তারা দীর্ঘদিন হতে মোকামবাড়ী, শ্রীপুর, আলুবাগান, আর্দশগ্রাম, মিনাটিলা, কাটালবাড়ী এবং কেন্দ্রী দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করছে বলে স্বীকার করেন৷

এবিষয়ে শ্রীপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইউনুছ আলী বলেন, ০৩ টি ব্যান্ডের ১৯১ বোতল মদ সহ দুইজনকে আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে৷

শেয়ার করুন