শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ আগস্ট ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ

অগ্রদূত ছাত্র পরিষদ,সিলেটের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

আপডেট টাইম : আগস্ট ৩, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ



শেয়ার করুন

এস এস সি/দাখিল(সমমান) উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ও নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে অগ্রদূত ছাত্র পরিষদ, সিলেট। বুধবার (২রা আগষ্ট ) দুপুরে নগরীর দক্ষিণ সুরমায় (৪১ নং ওয়ার্ড) এক অভিজাত কমিউনিটি হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অগ্রদূত ছাত্র পরিষদ এর সভাপতি কাবিল আহমদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।এতে প্রধান অতিথি ছিলেন ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান।প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মা ও শিশু ক্লিনিক এর ডা: তৌহিদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোর কন্ঠ পাঠক ফোরামের নগর সভাপতি সিদ্দিকুর রহমান, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন আহমদ, সুবচন সাহিত্য পরিষদ এর সভাপতি ছয়ফুল আলম,ছাত্র নেতা সাজু আহমদ, অগ্রদূত ছাত্র পরিষদ এর সহ-সভাপতি আব্দুল রাবু, সাধারণ সম্পাদক আব্দুর রব জাহিদ,সহ-সাধারণ সম্পাদক রাজন আহমদ, সহ অফিস সম্পাদক রাজু আহমদ,অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত, প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ,সাহিত্য সম্পাদক নাহিদুল ইসলাম ।

এছারাও উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং অগ্রদূত ছাত্র পরিষদের সদস্য রিপন আহমদ, সাদিক আহমদ, ইমন আহমদ,আনোয়ার হুসেন লিটন,খোকন তালুকদার,ফাহিম আহমদ,বাবর আহমদ প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে ডা: মো:তৌহিদ চৌধুরী বলেন, আজ অগ্রদূত ছাত্র পরিষদ এর এইরকম অনুষ্ঠানে এসে সত্যি আনন্দিত যাদের শ্লোগান হলো “মেধাবীদের সন্ধানে আমাদের অগ্রযাত্রা” তাই আমি বলব ‘মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সাথে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না।’

বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় এখন অরাজকতার সৃষ্টি হয়েছে। ছাত্রদের হাতে এখন কলমের পরিবর্তে অস্ত্র ও মাদক তুলে দেয়া হচ্ছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার সংমিশ্রণ জরুরি। অগ্রদূত ছাত্র পরিষদ এই কাজটিই করছে।

তারা বলেন আজ তোমাদের সাথে কাউন্সিলরবৃন্দের সংবর্ধনা দেয়া হচ্ছে।এরা সমাজের নেতা। আমার বিশ্বাস উনারাও ভালো কাজ করে সমাজকে উপকৃত করবেন।

২০২৩ সালে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মেধা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ জীবন গড়ে এদেশের পথ-হারা মানুষের পাশে দাঁড়াতে হবে।

এসএসসি/দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ১৫০ জন নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১২৫ জন সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এবং সিলেট সিটি কর্পোরেশন ৪০,৪১,৪২,২৬,২৭ এই ৫ টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দকে সংবর্ধিত করা হয়।

আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
পরিশেষে অগ্রদূত ছাত্র পরিষদ-এর সভাপতি কাবিল আহমদ-এর বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন