21 December 2022, 7:03 PM
ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ,শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি রোধ, জাতীয় শিক্ষাক্রম -২০২০ বাতিলসহ ১৩দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট সিলেট জেলার সভা অনুষ্ঠিত হয়। আজ দুপুর ১২ঃ৩০টায় রাজা ম্যানশনস্থ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস,সদস্য সুমিত দাস পিনাক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহ্বায়ক মনীষা ওয়াহীদ,মাসরুখ জলিল,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ শীল,সাধারণ সম্পাদক তানজিনা বেগম প্রমুখ।
সভায় চলমান রাজনৈতিক,অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক নিয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতে আওয়ামী সরকারের পদত্যাগ,শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি রোধ, জাতীয় শিক্ষাক্রম -২০২০ বাতিলসহ ১৩দফা দাবিতে আগামী ২রা জানুয়ারি’২৩ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য,গত ৩০নভেম্বর’২২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের ৮টি ক্রিয়াশীল বামপন্থী ছাত্র সংগঠনের নতুন জোট “গণতান্ত্রিক ছাত্র জোট” আত্মপ্রকাশ করে।