,

23 May 2022, 1:00 AM

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

আপডেট টাইম : May 23, 2022 1:00 AM



শেয়ার করুন

নাসরিন প্রিয়াঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন লাল দেব (৬৫) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

রোববার (২২মে) বিকেল. সাড়ে ৩ টার দিকে মৌলভীবাজার শেরপুর সড়কের মনুরমোখ ইউনিয়নের কমপ্লেক্স এর সম্মুর্খে এ ঘটনা ঘটে।
অরুন লাল দেব রাজনগর উপজেলার গনেশপুর গ্রামের মৃত রজনী কান্তের ছেলে।

স্থানীয়রা জানান,একটি দাঁড়ানো বাস এর পিছনে অরুণ লালের মাইক্রোবাসটি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন