2 May 2022, 12:14 AM
হোসেন মিয়া: মহান মে দিবস আজ (রোববার)। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।
সারা দেশের ন্যায় সিলেটের জৈন্তাপুরে পালিত হয় মহান মে দিবস। সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গন থেকে র্যালী শুরু হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী,জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ,
জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগ সহ-সভাপতি ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বিলাল মেম্বার প্রমূখ।