,

18 August 2022, 9:58 PM

জৈন্তাপুরে পিআইবি’র ৩ দিনব্যাপী সাংবাদিকতায় দুটি প্রশিক্ষণ শুরু

আপডেট টাইম : August 18, 2022 9:58 PM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক সিলেটের জৈন্তাপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষ্যে জৈন্তাপুর উপজেলায় অনুষ্ঠিতব্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ৩ দিনব্যাপী (বুনিয়াদি ও অনুসন্ধানী) বিষয়ের উপর ১৮-২০ আগস্ট প্রশিক্ষণ কর্মশালায় বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল, সিলেট (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ) এলাকার জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার ১৮ আগস্ট সকাল ৯ টায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাংবাদিকদের জন্য দুটি প্রশিক্ষণ আজ জৈন্তাপুর উপজেলা সদরে শুরু হয়েছে। চার উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মী একটি (বুনিয়াদি ও অনুসন্ধানী) সাংবাদিকতা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে সকাল ১০ টায় পিআইবি’র পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার ও জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ এবং ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক শাহেদ আহমদ বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন