,

26 May 2022, 5:18 PM

ছাতকে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : May 26, 2022 5:18 PM



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি:

প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক কর্তৃক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদানের প্রতিবাদে ছাতকের গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ পয়েন্টের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। মিছিল শেষে পয়েন্টের গোলচত্ত্বর এলাকায় তারা প্রতিবাদ সমাবেশ করে। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ রায়হানের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুছ পুলক, নয়ন দাস অপু, জাহাঙ্গীর আলম, সাইফুর রহমান সিজান, অর্থ সম্পাদক আবু সুফিয়ান সুফি প্রমুখ। এ সময় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু তাহের নীরব, আল রহিম মজিদ, গৌরিকা পুরকায়স্থ বপন, জুবায়ের আহমদ রাকিব, স্বন্দীপ সরকার তুষার, জমশেদ আলী, দিলদার হোসেন, উপ অর্থ সম্পাদক হাফিজুর রহমান সুমন, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান আল আমিন, উপ ক্রিড়া সম্পাদক আল আমিন তালুকদার রাব্বি, উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান তারেক, সহ সম্পাদক অপু দাস, আব্দুল কাইয়ুম, মাহতাব, খাইরুল ইসলাম দুলাল, জেলা ছাত্রলীগ নেতা হাসান আহমদ, সালমান ফারসী, আবেদ আলম, আল মিরাজ পাপ্পু, জামিল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন