16 April 2022, 6:00 PM
আলহাজ্ব মঈন উদ্দীন ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার দুপুরে সিলেট ওসমানী নগর উপজেলার তাজপুর বাজারে সর্বসাধারণের জন্য টিউবওয়েল প্রদান করা হয়েছে। এতে বাজারের সর্বসাধারণের পানির সমস্যা সমাধান হবে।
এতে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি আব্দাল মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরুণদয় পাল ঝলক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক সুহেল আহমদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, তাজপুর বাজারের ব্যবসায়ি ওয়াহিদ মিয়া, যুবলীগ নেতা বাবুল মিয়া, মোহন মিয়া, ৮নং ওয়ার্ডের মেম্বার খালেদ আহমদ খুকু, যুবলীগ নেতা সাহেদ উদ্দীন, ওসমানী নগর উপজেলা ছাত্রলীগ নেতা নবিদ আলী সেলিম, রাজন আহমদ, আল-আমীন, ফরিদ মিয়া, সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। দীর্ঘদিন থেকে তাজপুর বাজারে পানি সমস্যা দেখা দেয় তাই এর দূরীকরনের জন্য আলহাজ্ব মঈন উদ্দীন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মহি উদ্দীন সেলিম সাহেবকে তাজপুর বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়!