বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ মার্চ ২০২২, ১০:৪৪ অপরাহ্ণ

ছাতকে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৪

আপডেট টাইম : মার্চ ১৬, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের অভিযানে মাদক সহ ৪ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে আটককৃতদের পুলিশ কর্তৃক দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা নদীর তীরে উপজেলা লক্ষিবাউর এলাকায় একটি বাল্কহেড ভারতীয় মদের চালান রয়েছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টায় একদল পুলিশ অভিযানে যায়। এসময় নদীর তীরে নোঙ্গর করা একটি বাল্কহেডে তল্লাশী চালিয়ে কার্টুন ভর্তি ৪০ বোতল ভারতীয় (ম্যাকডুয়েল ব্র্যান্ড) আমদানী নিষিদ্ধ মদসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো, উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (ছড়ারপার) গ্রামের মৃত বশর উদ্দিনের ছেলে এখলাছ মিয়া (৪৮) ও একই এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ফয়েজ মিয়া (৩০), বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার আরইল গ্রামের ইছা মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৮) ও একই এলাকার মো.জালাল মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৩) কে আটক করে। এসময় বাল্কহেড থেকে মদ বিক্রির ২৩ হাজার ৫শ’টাকা জব্দ করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় মঙ্গলবার সকালে থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন