বৃহস্পতিবার রাতে নগরীর সিটি বাণিজ্যিক ভবনস্থ দৈনিক আলোকিত সিলেটের সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় পরিদর্শন করেন সিলেট সফররত যুক্তরাজ্য প্রবাসী রাজনৈতিক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল।এসময় তাদেরকে অভ্যর্থনা জানান দৈনিক আলোকিত সিলেটের যুগ্ম সম্পাদক মো. ফয়সল আলম ও নির্বাহী সম্পাদক গোলজার আহমদ হেলাল। পরে নেতৃবৃন্দ বার্তা বিভাগে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনময় সভায় মিলিত হন। এসময় বক্তব্য রাখেন, বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি,যুক্তরাজ্য লিবডেম পার্টির কাউন্সিলর ক্যান্ডিডেট মুহাম্মদ ওহিদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সানরাইজ রেডিওর উপস্থাপক মিসবাহ জামাল, সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।
পত্রিকার যুগ্ম সম্পাদক মো. ফয়সল আলমের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মো. গোলজার আহমদের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন,… স্টাফ রিপোর্টার আবীর মো. মুমিত, এম এ হান্নান, গোয়াইনঘাট উপজেলা সংবাদদাতা আমির উদ্দিন, সুহেল আহমদ, সমর দা প্রমুখ।
মতবিনময় সভায় প্রবাসী নেতৃবৃন্দ বলেন,জনগণের কল্যাণে গণমাধ্যম ও সাংবাদিকরা কাজ করছেন। তারা বলেন, সাংবাদিকদের মাধ্যমেই দেশ ও জনগণের সাথে আমরা যোগাযোগ রাখতে পেরেছি। প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের সেতুবন্ধন সাংবাদিকরা। আমরা গণমাধ্যমে র উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।