শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ জানুয়ারি ২০২৬, ৬:০০ অপরাহ্ণ

জৈন্তাপুরে চেকপোস্টে ভারতীয় পণ্য জব্দ, গাজীপুরের এক ব্যক্তি আটক

আপডেট টাইম : জানুয়ারি ২২, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের জৈন্তাপুরে মডেল থানা পুলিশের চোরাচালানবিরোধী অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, ২২ জানুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে জৈন্তাপুর উপজেলার মাস্টিংহাটি এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় পর্যটকবাহী একটি হাইয়েজ গাড়ি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯৫ প্যাকেট ওরিও বিস্কুট, ৩০ বক্স কিটকাট চকলেট, ফরচুন বাশমতি চাল, ৬৫০ পিস ডেইরি মিল্ক চকলেট এবং ৫০০ পিস সাফারী চকলেট।

আটক ব্যক্তি গাজীপুর জেলার কাশিমপুর থানার লোহাকুর গ্রামের ছোবহান মোল্লার ছেলে মতিন মোল্লা (৩৮) বলে পুলিশ জানিয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃত পণ্য ও ব্যক্তির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন