শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ

জকিগঞ্জে ২১ হাজার ইয়াবাসহ এক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ডিসেম্বর ২১, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সিলেট জেলা পুলিশের অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

গতকাল (শনিবার) সন্ধ্যা ১৭টা ১০ মিনিটে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪ নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকায় অভিযান চালায়। ধৃত আসামি দুলাল আহাম্মদ (২৮) এর বাড়ি তল্লাশি করা হয়। আসামির দেখানো মতে তার বসতবাড়ির একটি চাউলের ড্রামের ভিতর রক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম থেকে মোট ২১,০০০ (একুশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকালে উপস্থিত সাক্ষীদের সামনেই মাদকদ্রব্য জব্দ করা হয়। আসামি দুলাল আহাম্মদ তার পিতা মৃত ছরকুম আলীর সন্তান।

এ ঘটনায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান বলে জানা গেছে।

শেয়ার করুন