শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ ডিসেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ

ছাত্রশিবিরের আইসিটি অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী সম্পন্ন

আপডেট টাইম : ডিসেম্বর ১২, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আইসিটি অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯টা ৪৫ মিনিটে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা শুরু হয় এবং সকাল ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ। সঞ্চালনা করেন সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মোঃ আবু মুসা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামীর বিশ্বে যে দেশ প্রযুক্তিতে যত বেশি পারদর্শী হবে, সেই দেশ তত বেশি আইকনিক নেতৃত্ব অর্জন করবে। বাংলাদেশের উন্নতি ও জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের জন্য আইসিটিতে দক্ষতা অর্জন জরুরি।” তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, ইন্টারমিডিয়েট পর্যায়ে সন্তানদের প্রতি যত বেশি যত্ন ও তদারকি থাকবে, তারা তত দ্রুত তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের অনলাইন ব্যবহার সীমিত করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তা হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, “আজকের পৃথিবীতে উন্নত জাতিগুলো নিঃসন্দেহে প্রযুক্তিতে অগ্রগামী। আমাদেরও প্রযুক্তিক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্সি অর্জনের মাধ্যমে দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যেই ছাত্রশিবিরের এই আইসিটি অলিম্পিয়াড আয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ টিপু, ওসমানী মেডিকেল কলেজের আইসিইউ কনসালট্যান্ট ডা. জাহিদ হোসাইন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার এবং শাবিপ্রবি অফিস সম্পাদক ও শাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম।

আইসিটি অলিম্পিয়াডে সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১,৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শেয়ার করুন