22 February 2022, 6:37 PM
এক অনাড়ম্ভর আয়োজনের মাধ্যমে নাফিসা খান ও শাফি চৌধুরীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন
নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর সাবেক সেক্রেটারী,এফএনএইচএফ এস এর পার্মানেন্ট ডোনার, বিশিষ্ট শিক্ষানুরাগী নবীগঞ্জ এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়ী জনাব এনায়েতুর রহমান খানের একমাত্র মেয়ে নাফিসা খান এর সাথে সিলেট জেলার বিশ্বনাথের অধিবাসী, বর্তমানে সিলেট শহরের ঝেরঝেরী পাড়ার বাসিন্দা মরহুম এডভোকেট আব্দুল হাই চৌধুরীর ছোট ছেলে শাফি চৌধুরীর সাথে শুভ বিবাহ অনুষ্ঠান গত ১৩ ফেব্রুয়ারি রবিবার স্লাউয়ের বেইলিছ হাউসে অনুষ্ঠিত হয়েছে।বিবাহ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অতিথি, আত্মীয় স্বজন শুভাকাঙ্খীরা যোগ দেন।

উপস্থিত অতিথিদের নিয়ে বর ও কনের দাম্পত্য জীবনের সুখ ও শান্তি কামনায় বিশেষ করে নাতনীর জন্য দোয়া পরিচালনা করেন নবীগঞ্জ পৌরসভা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুর রহমান খান।

বিবাহ অনুষ্ঠানে,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে এডভাইজারী কমিটির চেয়ারম্যান মাহমাদুর রশীদ, বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কমিউনিটি ব্যক্তিত্ব কামরুল হাসান চুনু,গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান,ব্যারিস্টার আবুল কালাম,মোতাহার চৌধুরী,ব্যারিস্টার কালাম চৌধুরী,ফখর চৌধুরী,আওলাদ চৌধুরী,কনের ফুফা মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম, রেডিও টিভি প্রেজেন্টার তোফায়েল আহমেদ,শাহ মুর্শেদ, আব্দুল হাই, ওসি মিয়া পাঠান,হাদিস মিয়া, তুহিন চৌধুরী,শেফু চৌধুরী,শাহ আলী হায়দার,কামরুল চৌধুরী, এখলাছুর খান ফারুক,আবু সাঈদ চৌধুরী, জেলা পরিষদ সিলেট(বিশ্বনাথ)এর সদস্য রাজী চৌধুরী,লালা মিয়া তমিম চৌধুরী, শাহীন চৌধুরী ,জীলু রহমান ,মুজিবুর রহমান ,আবু তাহের চৌধুরী এমবিই ,ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের , সৈয়দ আমিরুল ইসলাম (সভাপতি মসলি ইসলামিক সেন্টার) ,জয়নাল আবেদিন ,টিপু চৌধুরী , কাউন্সিলর রুবি, তাজুল ইসলাম কুরেশি,নজির আহমেদ ,কামরুল ইসলাম চৌধুরী , আসিফ ইকবাল,শাহিন আহমদ উজ্জ্বল,মোহাম্মদ শফিউল ইসলাম শাহীন,শেফায়েত খান,মোহাম্মদ খোয়াজ আলী খান,ফকর আহমদ,মো.জিয়া আহমদ,আব্দুস শহীদ,তবিরুল হাবিব,আলমগীর চৌধুরী,ড.কামরুল হাসান এবং জিলু মিয়া সহ প্রায় সাত শতাধিক অতিথি উপস্থিত থেকে কোভিড-১৯ কারনে দীর্ঘ প্রায় দুই বছর পর অনেক আত্মীয়স্বজন বন্ধুবান্ধব মিলিত হওয়ায় এক মিলন মেলায় পরিনত হয়। অনেকে খুব আবেগে আপ্লুত হয়ে পড়েন । উল্লেখ্য বরের বড় ভাই বিশ্বনাথ ওসমানী নগরের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী, মা দিলারা চৌধুরী, মামা জাহাঙ্গীর চৌধুরী শহীদ,কনের ফুফা আতাহার হোসেন চৌধুরী,কনের আরেক ফুফা মাওলানা ওলিউর রহমান, তরিকুল ইসলাম হাবিব ও কনের মা নিলুফার খান ডলি বর এবং কনের দাম্পত্য জীবনের সুখ ও শান্তির জন্য দোয়া কামনা করেন ।
আলোকিত সিলেট/আবীর