,

3 August 2025, 2:04 PM

জুড়ীতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : August 3, 2025 2:04 PM



শেয়ার করুন

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা বিএনপির এক বর্ধিত সভা শনিবার (২ আগস্ট) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন মিঠু, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মাছুম রেজা চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু, সদস্য হাবিবুর রহমান আসকর, মোঃ লিয়াকত আলী, হাজী হেলাল উদ্দিন, ফখরুল ইসলাম শামীম, আব্দুল কাইয়ুম চেয়ারম্যান, এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, শাহীন আহমদ রুলন, হাজী সোহেল আহমদ, জামাল হোসেন প্রমুখ।

উক্ত সভায় আগামী ১২ আগস্ট জুড়ী উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া সভা শেষে কেন্দ্র ঘোষিত নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শেয়ার করুন