3 December 2022, 4:13 PM
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এলাকা পরিচালক পদে নির্বাচন করছেন দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদ মাহবুব আহমদ।তিনি দক্ষিণ সুরমা উপজেলার ১ নং এলাকার পরিচালক পদপ্রার্থী। তিনি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সাবেক সহ-সভাপতি ও এলাকা পরিচালক ছিলেন।
মাহবুব আহমদ একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমী ও জালালপুর আনিলগঞ্জ বাজারস্থ তজম্মুল আলী প্রি ক্যাডেট একাডেমীর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবারের নির্বাচনে ছাতা প্রতীক পেয়েছেন।আগামী ১৯ ডিসেম্বর সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সেবা প্রদান করার সুযোগ দিতে তাকে নির্বাচিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি। তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।