12 July 2026, 5:44 PM
বিশ্বনাথ প্রতিনিধি :
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বর্ষীয়ান এই রাজনীতিক ও খ্যাতিমান আইনজীবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহোদর সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী। তার মৃত্যুতে এক শোকবার্তায় এম আসকির বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের আইন অঙ্গন ও রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দেশ ও জাতির সেবায় তাঁর অনন্য ভূমিকা এদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করেন। মৃত্যুকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।