৪ ডিসেম্বর ২০২১, ৮:১০ অপরাহ্ণ
ঢাকার পর চট্টগ্রামেও গণপরিবহনে হাফ ভাড়া চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। অচিরেই এই ঘোষণা আসবে বলে আশাবাদ ব্যাক্ত করা যাচ্ছে।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির একজন শীর্ষ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন আমরা ইতোমধ্যে রাজধানীতে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করেছি। এটি এখন কার্যকর হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার চট্টগ্রামেও হাফ পাস চালু করা হবে।
ঢাকা ও চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু হলে, অন্যান্য বিভাগীয় শহরে কেন হবে না- জানতে চাইলে এই নেতা বলেন, মূলত যেসব শহরে সিটি বাস রয়েছে সেগুলোতে পর্যায়ক্রমে চালু করা হবে। চট্টগ্রাম ছাড়া অন্যান্য শহরে সিটি বাসের পরিস্থিতি বিবেচনায় সেসব শহরগুলোতেও চালু করার বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ৩০ নভেম্বর আনুষ্ঠানিক এক ঘোষণার পর ১ ডিসেম্বর থেকে রাজধানীতে হাফ পাস কার্যকর শুরু হয়। তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে হাফ পাস চালু হয়েছে।