17 February 2022, 5:35 PM
নজরুল ইসলাম, গোয়াইনঘাট থেকে: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় জনপ্রিয় হচ্ছে সূর্য মূখী ফুলের চাষ । খরচ কম অধিক লাভের আশায় কৃষকরা সূর্যমুখী ফুলের চাষে আগ্রহী হয়ে উঠছে । গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীর গাঁও , তোয়াকুল , নন্দির গাঁও, পশ্চিম জাফলং, রুস্তম পুর ইউনিয়নের বিভিন্ন মাঠে সূর্য মূখী ফুলের চাষ কৃষকদের মাঝে আশার আলো দেখাচ্ছে । তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের বর্তমান মেম্বার কৃষক বিলাল উদ্দিন জানান অন্যান্য ফসলের তুলনায় সূর্য মূখী ফুলের চাষ লাভজনক হওয়ায় কৃষকরা সূর্যমুখী ফুলের চাষে আগ্রহী হয়ে উঠছে । আবহাওয়া অনুকূলে হলে এক বিঘা জমি থেকে ৮ থেকে ১০ মন বীজ পাওয়া যাবে , প্রতি মন বীজ থেকে ১৭ কেজি তেল পাওয়া যাবে । উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন সূর্য মূখী ফুলের তেল কোলেস্টেরল মুক্ত পুষ্টি গুণ সমৃদ্ধ একটি স্বাস্হ্য সম্মত তেল । সোয়াবিন থেকে সূর্য মূখী তেলে ১০ গুণ বেশি পুষ্টি । গোয়াইনঘাট উপজেলায় অনেক পতিত কৃষি জমি অনাবাদি পড়ে আছে সে জমি গুলো কৃষি কাজের আওতায় আনার জন্য গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে এরই ধারাবাহিকতায় সূর্য মূখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে ও সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে ।
গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার তাহমিলুর বলেন সরকার বিনামূল্যে কৃষকদের সার বীজ বিভিন্ন ভর্তুকী ও প্রণোদনা দিচ্ছে। আমরা কৃষকদের দোরগোড়ায় সেবা প্রদান করে যাচ্ছি । গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ ও গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন বলেন পাথর কোয়ারী বন্ধ থাকায় গোয়াইনঘাটের শ্রমজীবী মানুষ দিশেহারা । গোয়াইনঘাট উপজেলার হাজার হাজার বিঘা অনাবাদি জমি কৃষি চাষের আওতায় আনা হলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ।