২২ এপ্রিল ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
আলোকিত সিলেট ডেস্ক : দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম হিসেবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “সিলেট ভয়েস”। সোমবার সন্ধ্যায় নগরীর সোবহানীঘাট এলাকার হেরিটেজ রেস্টুরেন্ট অ্যান্ড বেনকুয়েট হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানে সিলেটের গুণীজন, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “সিলেট ভয়েস”-এর প্রকাশক ও রোটারি ক্লাব অব মিডটাউন সিলেট-এর প্রেসিডেন্ট সেলীনা আক্তার চৌধুরী। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের জুনিয়র রিপোর্টার (ভিজ্যুয়াল) রুবেল রাজ।
প্রথমে মাওলানা শিব্বির আহমদ -এর কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্যে “সিলেট ভয়েস”-এর বার্তা সম্পাদক আহমেদ জামিল প্রতিষ্ঠানের নতুন রূপ ও লক্ষ্য তুলে ধরেন। ভারপ্রাপ্ত সম্পাদক দ্বোহা চৌধুরী হাইপারলোকাল মিডিয়া হিসেবে প্রতিষ্ঠানের ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম (সাবেক সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতি) ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার (পরিচালক, ভাষাসৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘর) ইকবাল সিদ্দিকী (সাবেক সভাপতি, সিলেট প্রেসক্লাব) অ্যাডভোকেট ড. এম শহীদুল ইসলাম (অধ্যক্ষ, সিলেট ল কলেজ) শেখ মো. নজরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, এমসি কলেজ) ইকরামুল কবির (সভাপতি, সিলেট প্রেসক্লাব) মঈন উদ্দিন (সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাব) প্রণব কান্তি দেব (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) সুর্বনা হামিদ (সভাপতি, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাব) কাশমির রেজা (সভাপতি, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা)
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিলীপ চন্দ্র রায় (সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, এমসি কলেজ) ফারুক আহমেদ (সম্পাদক, দৈনিক জৈন্তাবার্তা) সাদিকুর রহমান সাকি (সিলেট প্রতিনিধি, চ্যানেল আই) মিন্টু দেশোয়ারা (আঞ্চলিক প্রতিনিধি, দ্য ডেইলি স্টার) শাকিলা ববি(সিলেট প্রতিনিধি, খবরের কাগজ) রাজীব রাসেল (কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা প্রেসক্লাব) আজহার উদ্দীন শিমুল (জেলা প্রতিনিধি, চ্যানেল ২৪ সিলেট) রানা মজুমদার বাপ্পী (সিলেট প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট টেলিভিশন) মো. মুসলেহ উদ্দীন মুনাইম (সভাপতি, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি) প্রমুখ।
সমাপনী বক্তব্যে সেলীনা আক্তার চৌধুরী সকল অতিথি ও সহযোগীদের ধন্যবাদ জানান। অতিথিদের অংশগ্রহণে কেক কেটে “সিলেট ভয়েস”-এর নতুন রূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
“সিলেট ভয়েস”এখন থেকে হাইপারলোকাল কভারেজের মাধ্যমে সিলেটবাসীর কাছে আরও বেশি প্রাসঙ্গিক ও গভীর সংবাদ পৌঁছে দেবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয় অনুষ্ঠানে।